“বদলাও নিজেকে ”


বিশ্বাসের আলোকে তুমি, বদলাও নিজেকে,

স্বপ্ন দেখ আর বড় হতে শেখো, সাজাও জীবন কে।

দৃষ্টিভঙ্গি বদলাও তুমি, জীবন বদলে যাবে,

কর্মব্যাস্ত থেকে তুমি, সুখী জীবন পাবে।।


পরিমিত আহার কর, সুস্থ দেহ পাবে,

শ্রবন কর মনযোগে, জ্ঞানের আলো পাবে।

দান কর ধ্যান কর, নিত্য নতুন দিনে,

খারাপ অভ্যস বর্জন কর, নিজের ভবিষ্যৎ গঠনে।।


ভালো টিমে থেকে তুমি, জ্ঞানের আলো নাও,

খারাপ কাজ করনা আর, নিজেকে বদলাও।

সৎপথে চল তুমি, হও সত্য বাদী,

বদলে দাও নিজেকে, দেখবে ভালো সবি-ই।

“ লেখক ”      

প্রদীপ কুমার (দীপ)