“শিক্ষার জ্ঞান ”
শিক্ষা মানুষের শ্রেষ্ট সম্পদ
বিজ্ঞ জনে কয়,
শিক্ষা ভিন্ন অজ্ঞানতায়
মানুষ অন্ধকারে রয়।।
শিক্ষা নিয়েই অন্তরে জ্ঞানের
জ্যোতি উদ্ভাসিত হয়,
অজ্ঞানতায় থেকে অনেকে
জীবন করে ক্ষয়।।
বিচার বুদ্ধি সত্য চেনা
জ্ঞানই পারে জানতে,
শিক্ষা শেখায় মানুষকে
সঠিক পথে চলতে।।
অজ্ঞতা থেকে শুরু হয়
সমস্ত পাপের জন্ম,
বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে
ভূল হয়ে যায় কর্ম।।
জীবনের লক্ষ্যে পৌছাতে
পথ দেখায় শিক্ষা,
অজ্ঞনতার শেষ পরিণতি
করতে হয় ভিক্ষা।।
“ লেখক ”
বুদ্ধদেব কুমার মন্ডল

0 Comments