“মাতৃভূমি ”
মায়ের সাথে মাতৃভূমি
সবার কাছে প্রিয়,
তাইতো বাংলার প্রত্যেক ধুলিকনা
মোদের পুজনীয়।।
রক্ত দিয়ে স্বাধীন করা
মোদের জন্মভূমি,
বিশ্ব মাঝে উজ্জ্বল হয়ে
আছে বাংলার ভূমি।
জন্ম নিয়ে দেখি প্রখম
বাংলা মায়ের মুখ,
হাজার দুঃখের মাঝেও মোরা
যার কাছে পাই সুখ।।
বাংলার আলো বাতাস পানি নিয়ে
স্বার্থক মোদের জীবন,
তোমার মাঝে মরণ হলেও
আবার পাই যেন জনম।
এমন সোনার দেশে যারা
হিংসার আগুন জ্বালায়,
জন্মভূমি এই মিনতি তোমার কাছে
ওদের ঠাই যেন তোমাতে না হয়।।
“ লেখক ”
বুদ্ধদেব কুমার মন্ডল

0 Comments