“মা ”
মা’গো আমি ধন্য তোমায় পেয়ে,
তুমি আছো আমার সবকিছুতে ছেয়ে।
মা যে আমার ভোরের পাখি, লাল সূর্যের হাসি,
সবুজ ঘাসে ভোরের ভেজা শিশিরের রাশি।।
দূর আকাশে অসংখ্য তারার ভীড়ে চাঁদ একটাই,
অগণিত মানুষের ভীড়ে মা-ও একটাই।
অনেক সময় অজান্তেই কষ্ট দেই মা’কে
আমার হয়ে অনেক কথা শুনতে হয় তাকে,
তবুও সব নেয় সয়ে সন্তানের মুখের একটুখানি হাসির বিনিময়ে।।
অনেক সময় মায়ের কথা লাগে বিরক্তিকর
কিন্তু, মা চুপ থাকলেও লাগে অসস্তিকর।
মা আমার বাংলা-সবুজ-লাল
তোমার সন্তান আমি চিরকাল।
স্নেহ-মায়া-মমতা-ভালোবাসা দিয়েছো আমায়,
থাকতে চাই যুগে যুগে জনমে জনমে তোমা।।
“ লেখিকা ”
কৃষ্ণা রপ্তান

0 Comments