“বাবা ”
বাবাকে আমার মনে পড়ে সকাল-সন্ধা-রাত্রি,
বাবা ছাড়া আমি যেন আধাঁর পথের যাত্রী।
বাবার হাতেই শুরু প্রথম পড়া-লেখা,
বাবার চোখেই প্রথম বিশ্বকে দেখা।।
আমার বাবা মানেই’তো যতক্ষন সামনে থাকা
ততক্ষণ শুধু খুনশুটি আর বকবকানি,
কিন্তু চোখের আঁড়াল হলেই দুজনেরই বাড়ে ছটফটানি।।
অপ্রকাশিত ভালোবাসার মধ্যে,
বাবার ভালোবাসাই সর্বশ্রেষ্ট।
ঘটা করে কখনো বলা হয়’নি,
হয়তো বলবোও না ভালোবাসি।
তবুও বাবা তোমায় ভালোবাসি,
অনেক অনেক ভালোবাসি।।
“ লেখিকা ”
কৃষ্ণা রপ্তান

0 Comments