“স্বপ্নবাসনা ”
আমার হৃদয়পটে আঁকা ছবি তুমি,
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসার অনুভূতি তুমি,
শত দুঃখ-যন্ত্রণার মাঝে ঠোঁটের এককোণে হাসির নাম তুমি,
হাজার মরমে মরণের পরেও বেঁচে থাকবার একমাত্র আশা তুমি।।
আমার কল্পনার জগতের সেই চিরচেনা পুরুষ তুমি,
যাকে আমি অনন্তকাল থেকে খুঁজে ফিরেছি।
তবুও সময়ের প্রয়োজনে এই আমিকে গুটিয়ে নিয়েছিলাম আমি,
কিন্তু
অবশেষে তুমি এসে জাগিয়ে দিলে সেই স্বাপ্নিক আমিকে।।
আমার প্রতিটা হৃদস্পন্দন তুমি,
তোমাকে আমি প্রতি মুহূর্তে ছুঁই;
ছল করে, ভুল করে,
স্বেচ্ছায়, অনিচ্ছায়,
বারবার তোমাকে ছুঁয়ে পরিশুদ্ধ হই।
তোমার শরীরের সুরভিত ঘ্রাণ,
স্রোতের টানের মতো ভেসে আসে,
আমার ইন্দিয়গুলোকে জাগরিত করে অবিরল।
প্রিয়তম আমার, এত সৌরভ তুমি জমালে বা কবে।।
জোড়া ভ্রুরুর মতো আমরা দুজনে কাছাকাছি শুয়ে,
প্রহর নামতা পড়ে পড়ে ঘুমিয়েছি কত, তারপরও তুমি ছিলে।
যে অমৃতধারা নদীর ধারার মতো আমার মরুর বুকে ঢেলেছে আর্দ্রতা,
তাকে নিয়ে পার হওয়া যাবে মরুপথ কিম্বা যাত্রাপথে পড়ে যদি কোনো সমুদ্দুর।।
“ লেখিকা ”
কৃষ্ণা রপ্তান

0 Comments