“অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে ”


অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।

এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো,

কেউ জানবে না, কেউ বলবে না।

বিশ্বে তোমার লুকোচুরি,

দেশ বিদেশে কতই ঘুরি এবার বলো

আমার মনের কোনে দেবে ধরা,

ছলবে না আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।।


জানি আমার কঠিন হৃদয়

চরণ রাখার যোগ্য সে নয় সখা,

তোমার হাওয়া লাগলে হিয়ার তবু কি প্রাণ গলবে না।।


না হয় আমার নাই সাধনা,

ঝরলে তোমার  কৃপার কণা তখন

নিমেষে কি ফুটবে না ফুল চকিতে ফল ফলবে না।

আড়াল দিয়ে  লুকিয়ে গেলে চলবে না।।

“ লেখক ”    

রবীন্দ্রনাথ ঠাকুর