“আলতো প্রেমের ছোঁয়া ”


হয়নিকো আগে এমন,

হঠাৎ করেই প্রবেশ

দেখি তার আগমন ।।


ফোটেনি কোনো ফুল

উড়েছিল কিছু পাখি,

মনে ফুটে প্রেম ভ্রমরার হুল,

মনে হয় আমি তাকে ভালোবাসি ।।


ভালোবাসা কি ভুল ?

আছে কি তার কোন কারণ ?

ভালোবাসা তো অনন্য

তাহলে প্রেমে পড়া কেন বারন ।।


ভালোবাসা নাকি কাঁদায় !

সুখ তাহলে কিসে ?

সুখ তুমি পেয়ে যাবে প্রিয়,

দেখো একবার ভালোবাসে ।।


প্রকাশ করলে প্রেম

আর অনুভবে ভালোবাসা,

ভালো তোমাকে বাসতেই হবে

পূরন করতে মনের  সকল আশা ।।


সবার জীবনে তো প্রেম আসে

আমার চারপাশে শুধু ধোঁয়া,

কোনদিনও কি কারো কাছে

পাবো আমি আলতো প্রেমের ছোঁয়া ।।

“ লেখক ”        

শিশির রপ্তান (শুভ)